বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাঁরা তিনশতাধিক বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন।

সোমবার দিনব্যাপী উপজেলার উরফা ও নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তাঁরা পরিদর্শন করেন এবং ২০০ বন্যার্ত পরিবারের মাঝে নিজেদের রান্না করা খাবার ও ১১০টি পরিবরের মাঝে শুকনো খাবার বিতরণ।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত পরিবারের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সাত্তার, শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলার সেক্রেটারি এড. আব্দুল আউয়াল, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্য ধারণ করা অপরিহার্য। এক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় নকলা উপজেলার সাবেক আমীর মুফতি মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম, বর্তমান আমির গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নকলা উপজেলার আমীর গোলাম সারোয়ার জানান, তাদের সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে আছেন, থাকবেন। দেশের কোন ক্রান্তিকালীন সময়ে বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এমনকি ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102