বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা-এঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, নকলা থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসি রানী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমীর মুফতি মাওলানা খাদিমুল ইসলাম ও বর্তমান আমীর গোলাম সারোয়ার প্রমুখ।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে নারীদের সুরক্ষায় বিশেষ নজর রাখার অনুরোধ করার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ বিভাগসহ আইন প্রয়োগকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বিভাগের প্রতি বিশেষ অনুরোধ জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা জানান, এ বছর উপজেলায় অন্তত ১৭টি মন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্যদিয়ে দূর্গাপূজা ও দুর্গোৎসব শুরু হবে এবং ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে। যথাযথ মর্যাদায় দুর্গোৎসব উদযাপনে সকলের সমার্বিক সহযোগিতা কামান করেন তাঁরা।

থানার ওসি হাবিবুর রহমান জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর নারী-পুরুষ সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজা মন্ডপ এলাকায় ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সারা দেশের ন্যায় নকলা উপজেলায় বিশেষ সতর্কতাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এসময় উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির ও পূজামÐপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102