শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা থানার নতুন ওসি হাবিবুর রহমান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

শেরপুরের নকলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান যোগদান করেছেন। সে সোমবার সন্ধ্যায় দায়িত্বভার গ্রহন করেন। তিনি বিদায়ী ওসি আব্দুল কাদের মিয়া’র স্থলাভিষিক্ত হলেন।

এরই মধ্যে প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিক ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। নবাগত ওসিহাবিবুর রহমান এর আগে জামালপুর সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন।

ওসি হাবিবুর রহমান বলেন, “আমার জানা মতে নকলা উপজেলার মানুষ অতিথিপরায়ণ ও সাহায্যকারী। এ উপজেলাটি সীমান্তের অদূরে হওয়ায় এখানে বিভিন্ন অপরাধের মাত্রা স্বাভাবিক কারনেই একটু বেশি। সকলের সার্বিক সহযোগিতায় আমি নকলাকে মাদকসহ সকল অপরাধ মুক্ত করব। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যমের বলিষ্ঠ প্রচেষ্টায় যেকোন অপরাধ চিহৃত করে তা নির্মূল করা সম্ভব। ওসি আরো বলেন, সাংবাদিক ভাইয়েরা সমাজের আয়না স্বরূপ। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল নিহিত থাকে।” আইন শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জানা গেছে, হাবিবুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে সরাসরি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেন। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102