শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্লেস এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার ও প্লেসের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) প্রমুখ। এছাড়া আলোচনা অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য উল্লেখ করে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ বিভাগের সদস্যগনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102