শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ

মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শেরপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সাক্ষাৎকালে পুলিশ সুপার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মঙ্গলবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ পূর্বক সংক্ষিপ্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ শেরপুরে যোগদানের আগে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১৫ সেপ্টেম্বর শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102