শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

শেরপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ পূর্বক মতবিনিময় সভা করা হয়।

সাক্ষাৎকালে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102