শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

শেরপুরের নকলায় বদলি জনিত বিদায়ী উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার দুপুরের ইউএনও এর বাসভবনে এ শুভেচ্ছা বিনিমিয় করা হয়।

এসময় নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সদস্য রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক গোলাম আহমেদ লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এস.এম মাসুম, ইমাম হাসান সাব্বির, রাইয়্যান আল মাহদী, সোয়াদ আহনাফ ইয়াশ, আফসানা মিমি, আব্দুস সুবুর, জুনায়েদ আহাম্মেদ, মির্জা নাসিফ আকবর, ইয়াসিন আরাফাত, রনি ফরাজী, গাজী আবুল হাসান বসরী, সুলতানা, চৌধুরী, আরফিকার ইসলাম বাবু, ডি.কে. সানি, ইফরাত হোসেন সৌরভ, মুকছেদুল হাসান মনি, আহনাফ আল ফাহিম, রাকিবুল ইসলাম রাক, তানিয়া খাতুন, রেজাউল হাসান সাফিত, লিমন আহমেদ, শিশু শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাত ও মোশাররাত তাসনিম রায়তা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিনকে National Academy For Primary Education (NAPE) ময়মনসিংহের উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৩ সালের ১৭ মে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নকলার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৫ জুন নকলা উপজেলায় নিজ কার্যালয়ে কাজে যোগদান করেন। তিনি শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর “গ্রেড ০৪-০৯” ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ীর গৌরব অর্জন করেন। “সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮টি গুণাবলির ভিত্তিতে নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-কে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

সাদিয়া উম্মুল বানিন ২০১৬ সালে ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্যদিয়ে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর থেকে প্রতিটি কর্মক্ষেত্রে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে নিষ্ঠার সহিত পালন করে আসছেন। তিনি বর্তমানে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুকরণীয় কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102