শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-কে ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকেলে ইউএনও এর অফিস কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন; ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, দৈনিক যায়যায়দিন’র উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত, দৈনিক জবাবদিহি’র উপজেলা প্রতিনিধি গোলাম আহমেদ লিমনসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রেস ক্লাবের অন্যান্য সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিনকে National Academy For Primary Education (NAPE) ময়মনসিংহের উপপরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৩ সালের ১৭ মে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নকলার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৫ জুন নকলা উপজেলায় নিজ কার্যালয়ে কাজে যোগদান করেন। তিনি শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ এর “গ্রেড ০৪-০৯” ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ীর গৌরব অর্জন করেন। “সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অবদানের স্বীকৃতি স্বরূপ নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-কে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। ১৮টি গুণাবলির ভিত্তিতে শুদ্ধাচার পুরস্কারের জন্য তাকে নির্বাচিত করা হয়।

সাদিয়া উম্মুল বানিন ২০১৬ সালে ৩৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন তারিখে সহকারী কমিশনার হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্যদিয়ে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর থেকে প্রতিটি কর্মক্ষেত্রে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে নিষ্ঠার সহিত পালন করে আসছেন। তিনি বর্তমানে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুকরণীয় কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102