শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার পুলিশ সুপারের নিজ কার্যালয়ে দায়িত্ব বুঝেনেন। এর আগে বিদায়ী পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নবাগত পুলিশ সুপার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের চৌকস একটি দল নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন। এরপরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলামসহ জেলা পুলিশ, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102