শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক পিএলসি নালিতাবাড়ী উপজেলার শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গ্রাহক সেবা মাস উপলক্ষে শহরের গড়কান্দাস্থ ব্যাংকটির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মঞ্জোরুল মোরশেদ-এর সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন জাহেদ আলী’র সঞ্চালনা এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ভিপি, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলার শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মওলানা শামছ উদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াস উদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও সাংবাদিক এম উজ্জল প্রমুখ। আলোচনা সভার পরে সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সায়েদুল হক।

এসময় ইসলামী ব্যাংক পিএলসি নালিতাবাড়ী শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত গ্রাহক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102