বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার ২ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্ত্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। শুক্রবার পরিবারের সদস্যদের হাতে প্রতি পরিবারে নগদ ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের ছেলে পোশাক শ্রমিক আব্দুল আজিজ ও গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোঃ শফিক মিয়ার বাড়িতে গিয়ে প্রকৌশলী ফাহিম চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের হাতে সহায়তার টাকা তুলেদেন।

প্রকৌশলী ফাহিম চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রায় দেড়যুগ পরে হলেও ছাত্রজনতা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। সেই স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, স্বাধীন ভাবে কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল। কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা বৈষম্যহীন সমাজ ও দেশ গড়তে পারলেই নিহত ছাত্রজনতার বিদেহী আত্মা শান্তি পবে; তাঁদের আত্মত্যাগ সফল হবে।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সাইদুল হক লাঞ্জু, ই¯্রাফিল হোসেন, মোজাম্মেল হক, হাফিজুল হাসান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, মোবাশ্বের আলী চৌধুরী টুটন, রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন নকলা অধম্য মেধাবী সহায়তা সংস্থার পক্ষ থেকে আজিজ এর পরিবারকে ২০ হাজার টাকা ও শফিকের পরিবারকে ৫০ হাজার টাকা, স্থানীয় ব্যবসায়ী ফারুক মিয়ার পক্ষ থেকে আজিজের পরিবারকে ২০ হাজার টাকা, দুর্নির্বার নকলা নামে ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আব্দুল আজিজ ৫ আগস্ট ঢাকায় পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট মৃত্যু বরন করেন এবং মোঃ শফিক মিয়া গত ৪ আগস্ট বিকেলে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102