শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নকলনবীশদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

শেরপুরের নকলায় সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের বৈষম্যের স্বীকার নকলনবীশগন তাদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

উপজেলা নকল নবিশ এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে অফিসের ভিতরে বসে কর্মবিরতি পালন করেন নকলা সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের নকলনবীশরা।

কর্মবিরতিতে থাকা নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ২০ থেকে ৩০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্ত আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার টাকা নকল দলিল লিখে পাই। কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি।

নকলনবিশরা আরো বলেন, বৃটিশ আমল থেকে নকলনবিশরা একই ভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক লাগাতার কর্মবিরোধী পালন করা হবে বলেও তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102