শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জনপ্রতিনিধিদের সাথে ইউএনও’র মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

শেরপুরের নকলায় নাগরিকসেবা অব্যাহত রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, গনপদ্দী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান উমর ফারুক, উরফা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, গৌড়দ্বার ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বর্দী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, টালকী ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, চন্দ্রকোনা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন বলেন, চলমান পরিস্থিতিতে কোন ভাবেই যেন নাগরিক সেবা সমূহ বন্ধ না থাকে সেদিকে সকলকেই সুদৃষ্টি রাখতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102