বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার সাবেক মেয়র পৌরবিএনপি নেতা তারা’র কারামুক্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

শেরপুরের নকলায় আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের দুপাশে ঘন্টাব্যপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাঝামাঝি স্থানে তথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন, কারাবন্দী তারা’র ভাতিজা জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, মোখলেছুর রহমান তারা একজন দেশপ্রেমিক স্বচ্ছ রাজনীতিবিদ। তারা জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মোখলেছুর রহমান তারা’র বয়স ছিল ১০ বছর। তার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ খ্রি.। কিন্তু আওয়ামী সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসামূলক যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রহশনের বিচারে বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। অন্তবর্তীকালিন সরকারের নিকট মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তির দাবি জানান বক্তরা। দ্রæত সময়ের মধ্যে আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতৃবৃন্দ কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান (তারা) সহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশ্বর্তে মুক্তি না দিলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান দিয়েছেন।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সদস্য এনামুল হক পান্নু, রাব্বীনুর চৌধুরী ও জুয়েল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, বিএনপি নেতা ই¯্রাফিল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে মোঃ রেজাউল করিম এর স্বাক্ষরিত একটি স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102