বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ধুকুড়িয়া আািলম মাদ্রাসায় জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে এ সম্মেলন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর জেলা কমিটির প্রচার সম্পাদক আনোয়ার হোসাইন, উপজেলা শাখার সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম, সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান, সদস্য বাবর আলী মাষ্টার ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান প্রমুখ। সম্মেলনে সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ডসহ সার্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

এসময় শ্রমিক ইউনিয়ন নকলা শখার আমির নবী হোসেন, পাঠাকাটা ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের আমির আতিক আলম, পৌর শ্রমিক ইউনিয়নের আমির মাওলানা মোঃ শাহজাহান, উপজেলা শিবিরের সাবেক আমির সোহেল, সাবেক শিবির নেতা হাসিবুল ইসলাম হাসিব ও মিনারুল ইসলাম মাহাদীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102