শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কাজে ফিরেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর করা হয়। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মবিরতিতে যান ট্রাফিক পুলিশ ও কাজ সীমিত করেন থানার পুলিশগন। রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ কাজে ফিরার নির্দেশদেন।

নির্দেশনা মোতাবেক সোমবার (১২ আগস্ট) সকাল থেকে শেরপুরের নকলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশগন নিশ্চিন্তে নিজ নিজ দায়িত্ব¡ পালন শুরু করেছেন। প্রায় এক সপ্তাহ পর সোমবার থানার পুলিশ নিশ্চিন্তে স্বতষ্ফুর্তভাবে ও ট্রাফিক পুলিশ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফলে জনমনে স্বস্থি ফিরেছে। তবে ট্রাফিক পুলিশের সাথে আনসার সদস্য, রোভার স্কাউটসহ সাধারণ শিক্ষার্থীদের দেখা গেছে।

ট্রাফিক পুলিশ পুনরায় নিজ নিজ দায়িত্বে ফিরায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় এটিএসআই মোঃ আতকুর রহমান, কন্সটেবল মোঃ মোফাজ্জল খান ও নারী কন্সটেবল মোছাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সোমবার পর্যন্ত সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান। তিনি আরও জানান, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দুই তিন দিনের মধ্যে ওই ১১ থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102