শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নকলায় মোমবাতি প্রজ্বলন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী সারাদেশের শিক্ষার্থীসহ সকল শহিদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা মুক্তমঞ্চের সামনে মোমবাতি প্রজ্বলন করেছেন সংস্কারকামী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হাতে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ শহিদের স্মরণে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী নিহত ছাত্রছাত্রীদের স্মরণে এবং অগণিত শিক্ষার্থীকে গুরুতর আহত ও সাধারণ মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগণিত শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগণ একাত্মতা ঘোষণা করেন। তখন সেখানে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন শতভাগ যৌক্তিক হলেও, তাদের আন্দোলনকে থামিয়ে দিতে গুলি করাসহ বিভিন্ন ভাবে নির্যাতনের মাধ্যমে শিক্ষার্থীসহ শিশু, কিশোর, যুবক-যুবতী ও বিভিন্ন বয়স ও শ্রেণীর জনগণকে হত্যা করা হয়েছে। সেইসকল শহিদদের স্মরণে তারা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন অনেকে।

এদিন শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ দেওয়ালে চিত্রের মাধ্যমে জনসচেতনতা মূলক উক্তি ও চিত্রের মাধ্যমে দাবি তুলে ধরেন। চিত্রে আন্দোলনকারীদের হত্যা, গুম ও সাধারণ মানুষের উপর নির্যাতনের বিচার দাবি করা হয়। এছাড়া উপজেলা মুক্তমঞ্চের পিছনের দেওয়ালটিকে রং তুলির মাধ্যমে নতুন সাজে সাজিয়ে তুলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102