বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিসংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ২ আগস্ট শুক্রবার বাদ জুম’আ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং ৪ আগস্ট রবিবার দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া দেশ ও জাতির মঙ্গলার্থে জুমার বয়ানে উষ্কানি মূলক কোন প্রকার বক্তব্য নাদিতে সকল খতিবগনকে মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমে ও সরাসরি বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই মর্মে পহেলা আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১৬.০০.০০০০.০০৪.৫৭.০০৩.২৩.১৪৬ স্মারক মূলে সহকারী সচিব এ.এইচ.এম আক্তারুজ্জামান এঁর স্বাক্ষরিত একটি অফিস নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয় “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিসংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ০২/০৮/২০২৪ তারিখ শুক্রবার বাদ জুম’আ সারাদেশে মসজিদে দোয়া এবং আগামী ০৪/০৮/২০২৪ তারিখ রোজ রবিবার দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় সুবিধাজনক সময়ে প্রর্থনার আয়োজন করা হবে।

এমতাবস্থায়, আগামী ০২/০৮/২০২৪ তারিখ শুক্রবার বাদ জুম’আ সারাদেশে মসজিদে দোয়া এবং আগামী ০৪/০৮/২০২৪ তারিখ রোজ রবিবার দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় সুবিধাজনক সময়ে প্রার্থনা আয়োজনের ব্যবস্থা গ্রণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এই নোটিশটি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে সকল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালকগনের দপ্তরে প্রেরণ করা হয়। নোটিশ মোতাবেক পরিচালক ও উপ-পরিচালকগন দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জা পরিচালনা পরিষদ বা ধর্ম যাজকগনের নিকেট পৌঁছে দিয়েছেনে।

ইসলামিক ফাউন্ডেশনের নকলা উপজেলার সুপারভাইজার নজরুল ইসলাম জানান, তার কার্যালয় থেকে উপজেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জা পরিচালনা পরিষদ বা ধর্ম যাজকগনের নিকেট নোটিশটি জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়া হয়েছে।

জরুরি এই নোটিশ পেয়ে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিসংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শেরপুর জেলার নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী পূর্ব খন্দকারপাড়া হাজিবাড়ী জামে মসজিদসহ সকল মসজিদে ২ আগস্ট শুক্রবার বাদ জুম’আ বিশেষ দোয়া করা হয়।

এছাড়া কোন প্রকার গুজবে কান দিতে বা গুজব নাছড়াতে ভূরদী পূর্ব খন্দকারপাড়া হাজিবাড়ী জামে মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল মুসুল্লিদের চোখ-কান খোলা রাখার জন্য অনুরোধ জানানো হয়। তাছাড়া আগামী দিনের কান্ডারী তরুন সমাজকে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সাবধানতার সহিত ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়। সত্যতা যাচাই বাছাই ছাড়া আবেগে কোন উস্কানী মূলক লেখা বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকাসহ লাইক, কমেন্টস করা থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102