বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা, রানার্সআপ পাঠাকাটা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নকলা পৌরসভা একাদশ ২-০ গোলে উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারসহ টিমের সকলের হাতে ট্রফি তুলেদেন। এছাড়া সেরা খেলোয়াড়দের ক্রেস্ট, মেডেল এবং খেলা পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও রেফারীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও আব্দুর রশিদ সরকারসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও তরুন সাংবাদিক হাসান মিয়াসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমকর্মী, নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদ, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, প্যানেল মেয়র ইন্তাজ আলী, কাউন্সিলর জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী ও রফিকুল ইসলাম; সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন; উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়গন, পাঠাকাটা ইউপির মেম্বার ও গ্রাম পুলিশগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুন শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপত্বিতে বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি বেগম মতিয়া চৌধুরী মোবাইল কনফারেন্সের মাধ্যমে (ভার্চ্যুয়াল) উদ্বোধন ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102