শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় শোক দিবসসহ বিভিন্ন দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পঠিত

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৫তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান, ইসলামিক ফাউন্ডেশনের নকলা উপজেলার সুপারভাইজার নজরুল ইসলাম ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা; তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, , সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৫তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102