বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ (৩০ জুলাই থেকে ৫ আগষ্ট) সফলতার সহিত সম্পন্ন করতে শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান।

এ উপলক্ষ্যে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্ষেত্র সহকারী হাফিজ উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ অনিক রহমান বলেন, মাছকে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে। মৎস্য বিভাগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ জলাশয়ে মৎসচাষ সম্প্রসারণসহ মাছ চাষে আধুনিকীকরণ, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বিল নার্সারি স্থাপন, মৎস অভয়াশ্রম স্থাপনসহ মৎস্যজাত পণ্য বৃদ্ধি, রপ্তানি ও নিরাপদ মাছ সরবরাহের জন্য মৎস্য অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।

কৃষিবিদ অনিক রহমান জানান, বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ সেরা মাছ চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

তিনি আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও লাকী আক্তার উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102