শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২০১ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র অসচ্ছল ৫৮টি পরিবারের মাঝে একটি করে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সামনে এসব বিতরণ করা হয়।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম-এঁর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন সুবিধাভোগী পরিবার প্রধানের হাতে টিউবওয়েল তুলেদেন।

কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য রুবেল মিয়া, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী, ওবায়দুল হক, সার্ভেয়ার হযরত আলী, এলজিডি কার্য সহকারী মেহেদী হাসান, নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইউনিয়ন উদ্যোক্তা সেলিম রেজা, সুবিধাভোগী পরিবারের জনগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102