বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

শেরপুরের নকলায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট দাঁড়িয়ে “মাদককে না বলুন” কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরের দিকে বৃষ্টি জনিত কারনে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা পূর্বক স্ব স্ব অবস্থানে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের মাধ্যমে (সংযুক্ত) “মাদককে না বলুন” কর্মসূচী পালন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত শপথ বাক্য শিক্ষার্থীদের পাঠ করান সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন।

যে শপথবাক্য পাঠ করানো হয় তাহলো- “আমরা শপথ গ্রহণ করছি যে, আমাদের জীবনের লক্ষ্য স্থির রাখতে এবং শারীরিক, মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতুহল বঃশতও আমরা কখনই মাদক গ্রহণ করবো না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। নিজের স্বার্থে, দেশের স্বার্থে, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে জীবনকে ভালবাসবো, মাদক থেকে দূরে থাকব।”

এসময় মাদ্রাসার সহসুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সব শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102