শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

শেরপুরের নকলায় শান্তি ও সহনশীলতা বজায়ে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ নুর হোসেন-এঁর সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ-এঁর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাবু, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নকলা উপজেলা শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও আস্থা প্রকল্পের সদস্য আব্দুল্লাহ আল-আমিন, প্রেস ক্লাবের সদস্য ও আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান সাফিত, সদস্য তরুন সাংবাদিক হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন, স্বেচ্ছাসেবক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় নকলা উপজেলা যুব ফোরামের সকল সদস্য কর্তৃক অন্তত দুইজন করে যুবক ও যুবনারী বাছাই পূর্বক তাদেরকে হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এদের কাজ হলো- আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে এই সংগঠন। জাতীয় যুবনীতি ২০১৭-এর আলোকে তৃনমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুব-যুবনারী গোষ্ঠীর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ গ্রহণ করবেন তারা। তাছাড়া অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুব-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রেখে সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করা এই সংগঠনের অন্যতম কাজ বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102