শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জুবায়ের আহমেদ, নালিতাবাড়ী:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৮৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার নয়ানিকান্দা নতুন গরুহাটি এলাকার জলাবদ্ধতা নিরসনে দখলকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নালিতাবাড়ী পৌর এলাকার নয়ানিকান্দা মহল্লাবাসী জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা নিরসনে সোমবার দুপুরের দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, একটি মহল জোরপূর্বক সরকারি জায়গা ভরাট করে ঘর নির্মাণ করায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। হুমকির মুখে ছিলো বেশ কিছু আবাদি জমি। আজ থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ায় তারা খুশি।

পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সরকারের জায়গা কতটুকু তা মেপে নির্ধারণ করা হবে। কারো দখলে থেকে থাকলে তা উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। পৌর এলাকায় কোন ভূমিদস্যুর জবর দখলের সুযোগ নেই বলে তিনি জানান।

উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আমি দায়িত্বে থাকা কালীন সময়ে সাধারণ মানুষের ভোগান্তিতে ফেলার মতো কোন কিছু মেনে নেওয়া হবেনা। অসাধু চক্রের কেউ কোন ক্রমেই ফায়দা লুটতে পারবেনা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102