বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নবাগত সিভিল সার্জন ও সুপারিনটেনডেন্টকে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন

মোঃ মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৫২৮ বার পঠিত

শেরপুর জেলার নতুন সিভিল সার্জন পদে ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে ও সুপারিনটেনডেন্ট পদে ডা. মোঃ সেলিম মিঞাকে পদায়ন করায় তাদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার সকল (৫টি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, শেরপুর সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; শেরপুর সদর হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগসহ সকল বিভাগ, সেবিকাগন, ঐতিহ্যবাহিক নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, ক্লিনিক এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠননের পক্ষথেকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, ডা. মুহাম্মদ জসিম উদ্দিন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য এর স্থলাভিষিক্ত হলেন এবং ডা. মোঃ সেলিম মিঞা সুপারিনটেনডেন্ট ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর স্থলাভিষিক্ত হলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102