বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৭ জন অনুপস্থিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

শেরপুরের নকলায় ৩০ জুন রবিবার ২০২৪ সালের এইচএসসি, বিএমটি ও আলিম প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন এইচএসসি’র ৮ জন ও বিএমটি’র ৯ জনসহ মোট ১৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বার্সেদ জানান, উপজেলায় একটি কেন্দ্রে (৬০৮) বাংলা প্রথম পত্রের (কোড ১০১) এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৫৬২ জন, এর মধ্যে অনুপস্থিত ৮ জন এবং একটি ভ্যানুতে (৫৬০১৪) বাংলা-২ (কোড ২১৮২১) বিএমটি পরীক্ষার্থী ছিলো ২৪১ জন, এর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলো। তিনি আরো জানান, এইচএসসি ও বিএমটি পরীক্ষায় ২টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে।

আলিম পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল ইসলাম জানান, ২০২৪ সালের আলিম প্রথম দিনের কোরআন মাজিদ (কোড ২০১) পরীক্ষা নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে (২৪৩) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন উপজেলার ৪টি মাদ্রাসার মোট ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই অংশ গ্রহন করেছে।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ ও পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্টদের প্রতি ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102