বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ইসরাইলী বাহিনীর আক্রমনে আহতদের জন্য দশ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪৮৩ বার পঠিত

প্যালেস্টাইনের গাজায় ইসরাইলী বাহিনী কর্তৃক গণহত্যা চলছে। চলছে আক্রমনের পর আক্রমন। ইসরাইলী বাহিনীর আক্রমনে গাজায় আহতদের জন্য অনুদান হিসেবে একটি চেক হস্তান্তর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর বোর্ড অব ডিরেক্টরের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ ফারুক।

রোববার (৩০ জুন) দুপুরের দিকে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ ফারুক বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান-এঁর হাতে তাঁর নিজস্ব তহবিল থেকে এবং সহকর্মী ও শুভাকাঙ্খীদের অনুদান হিসেবে প্রাপ্ত দশলক্ষ টাকা সমমূল্যের চেক তুলেদেন।

আবদুস সামাদ ফারুক বলেন, প্যালেস্টাইনের গাজায় ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতবাদে বিশ্বের সকল মুসলিম দেশ সড়ব নাহলেও বাংলাদেশ প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও দাতা ব্যক্তিগন এগিয়ে এসেছে। এর অংশ হিসেবে রোববার প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের হাতে চেক তুলে দেওয়া হলো। এসময় আর্থিক সহায়তা দানকারী অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102