শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ময়মনসিংহে বিদ্যুতের প্রি-পেইড মিটারের মাধ্যমে হয়রানী বন্ধের দাবি সিপিবি’র

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

ময়মনসিংহে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে প্রি-পেইড মিটারের মাধ্যমে বিভিন্ন ভাবে জনগনকে হয়রানী বন্ধ করতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ময়মসিংহ নগর কমিটির নেতৃবৃন্দরা দাবি জানিয়ে মিছিল ও সভা করেছেন।

এ উপলক্ষে বুধবার (২৬ জুন) সন্ধায় সিপিবি ময়মনসিংহ নগর কমিটির আয়োজনে একটি মৌন মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সিপিবি ময়মনসিংহ নগর কমিটির সভাপতি নবী হোসেন-এঁর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সিপিবি ময়মনসিংহ নগর কমিটির সভাপতি নবী হোসেন-এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আল আমিন আহমেদ জুন-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রিয় কমিটির সদস্য মনিরা বেগম অনু ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার প্রমুখ।

মিছিল ও সভায় বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে ডিমান্ড চার্জসহ অন্যান্য চার্জের নামে জনগণের পকেট কাটা হচ্ছে এমন দাবী করে জরুরি ভিত্তিতে এসব বন্ধ করার দাবী জানানো হয়। তাদের দাবী গুলোর মধ্যে, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় রোধ করা। প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে নাগরিক ভোগান্তি নিরসন করা। প্রি-পেইড বিল ব্যবস্থায় অগণিত নাম্বার জটিলতা নিরসন করে সহজতর প্রি-পেইড কার্ড চালু করা। ভর্তুকি কমানোর নামে বিশ্বব্যাংক-আইএমএফ এর পরামর্শে বার বার বিদ্যুতের দাম বাড়ানো বন্ধের দাবী জানিয়ে জনস্বার্থে বিভিন্ন সচেতনতা মূলক শ্লোগান দেওয়া হয়।

এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর বিভাগীয় কমিটি, জেলা কমিটি ও নগর কমিটির নেতা-কর্মীসহ বিদ্যুৎ গ্রাহক, সাধারণ জনগন ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102