শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নকলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। যদিও এই সভাটি গত সপ্তাহে হওয়ার কথা ছিলে; কিন্তু উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে বিভিন্ন সমস্যা থাকায় আজ মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হলো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ প্রমুখ।

এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিক শফিউল আলম লাভলু, উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সকলের সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি অবহিত করন বক্তব্যে তারাও সকলের সহযোগিতা কমনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102