বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাব পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংগঠনিক আলোচনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২২৪ বার পঠিত

পবিত্র ঈদ-উল-আযহার পঞ্চম দিন শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব পরিবারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ক্লাবের সার্বিক উন্নয়নে সাংগঠনিক ও উন্মুক্ত আলোচনা সভা করা হয়।

প্রেস ক্লাব’র সামনে ক্লাবটির সভাপতি মোঃ মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেনের সঞ্চালনায় সভায় প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন; ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মোফাজ্জল হোসেন ও রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

এসময় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া এবং সাংবাদিক শফিউল আলম লাভলু, তরুণ সাংবাদিক গোলাম আহম্মেদ লিমনসহ নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক ভাবে আলোচনা সভা শুরুর আগে প্রেস ক্লাব পরিবারের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকগন ঈদ-উল-আযহা উদযাপন বিষয়ক এক-অপরের সাথে কুশল বিনিময় করেন। সবশেষে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত ৪/৫ দিন প্রেস ক্লাব অফিসে বসে গল্পে গল্পে ক্লাবের উন্নয়নে সীমিত পরিসরে হলেও উন্মুক্ত আলোচনা করার সিদ্ধান্ত হয়। এতে করে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা অর্জনসহ সহনশীলতা ও বক্তব্য প্রদানে অভিজ্ঞতা অর্জন হবে। এমনকি সবার মতামতের ভিত্তিতে যেকোন সিদ্ধান্ত নিলে এর সফলতা সম্পর্কে সবাই বুঝতে পারবেন বলে অনেকে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102