শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নকলায় নদীর পাড়ে বালির নিচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার !

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫১ বার পঠিত

শেরপুরের নকলায় মৃগী নদীর পাড়ে বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় জনগনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দড়িপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়াল ঘরে দেওয়ার জন্য মৃগী নদীর পাড় থেকে বালি আনতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সারা রাত খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা মৃগী নদীর পাড়ে বালির নিচে মানুষের হাত পায়ের মতো কিছু একটা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় বালির নিচ থেকে হালিমের মরদেহ উদ্ধার করে।

গোয়াল ঘরে বালি দেওয়ার জন্য মৃগী নদীর পাড়ে গর্ত করে বালি উত্তোলনের সময় নদীর পাড়ের মাটি ধ্বসে সে চাপা পড়ে। মাটি চাপা থেকে সে আর উঠতে পারেনি; এমন ধারনা করছেন স্থানীয় অনেকে।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বালির নিচ থেকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আব্দুল হালিমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102