বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

কবিতা :: ‘কোরবানির গরুর হাট’

লেখক: আমেনা খাতুন চার্মিং
  • প্রকাশের সময় | রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২১১ বার পঠিত

-আমেনা খাতুন চার্মিং

হাট বসেছে ঈদের খুশি
হাজার গরুর মেলা,
লাল নিবো না কিনবো কালো
ভাবতে যে যায় বেলা।

লাল গরুটা শিং উঁচিয়ে
আসলো বুঝি তেড়ে,
কালো গরু লেজ উঠিয়ে
গোবর দিলো ছেড়ে।

বাবার সাদা পাঞ্জাবিটা
রইলো না আর সাদা,
গোবর কাদায় মাখিয়ে গেছেন
আমার বুড়ো দাদা।

উঠলো হেকেঁ পাইকারেতে
নিলে ২ লাখ বিশ,
আমার গরু বাহুবলি
আছে শুধু এক পিস।

বললো দাদু চল নিয়ে নেই
দু লাখ বিশ ই ঠিক,
কোরবানিতে করবে এবার
এই গরুতেই হিট।

স্বজন প্রীতি গরিব দুঃখী
ভুলে ভেদাভেদ,
ত্যাগের এই মহিমাতে
সবাই হবো এক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102