শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঈদ-উল-আযহা উপলক্ষে নকলার ১৭ হাজার ২৪ পরিবার পেলো ভিজিএফ’র চাল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বন্যাক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ১৭ হাজার ২৪ টি পরিরের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর আর্থিক সহায়তা কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

এরমধ্যে উপজেলার ৯ ইউনিয়নের ১৩ হাজার ৯৪৩ টি পরিবার ও পৌরসভাধিন ৩ হাজার ৮১ টি পরিবারের মাঝে আলাদা দিন তারিখে প্রতি পরিবারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এর অংশ হিসেবে বুধবার সকালে নকলা পৌরসভা প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণ কার্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান লিটন।

এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, কর আদায়কারী মোঃ মুনছুর আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মোঃ ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মোঃ মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, প্যানেল মেয়র মোঃ ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মোঃ জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মোঃ ফরিদ আহম্মেদ লালন, মোঃ তোতা মিয়া, মোঃ জিয়াউল হক, মোঃ ইয়াদ অলী ও মোঃ রফিকুল ইসলাম; টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সুবিধভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন শামীম জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নকলা উপজেলায় ভিজিএফ কার্ডধারী ১৭ হাজার ২৪ টি পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিজনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে নকলা পৌরসভার ৩ হাজার ৮১টি সুবিধাভোগী পরিবারের মাঝে এবং উপজেলার ৯টি ইউনিয়নের মোট ১৩ হাজার ৯৪৩ টি পরিবার প্রধানের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১৭ হাজার ২৪ পরিবার ছাড়াও ২ হাজার ১৬৯ জন ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগী এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য ক্রয়ের সুবিধা ভোগ করছেন উপজেলার আরো অন্তত ১৩ হাজার ৩৬০ টি পরিবার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102