বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৬৬ বার পঠিত

শেরপুরের নকলায় ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

রবিবার (৯ জুন ) উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম-এঁর ব্যক্তি উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও তরুণ সমাজ সেবক শাহরিয়ার রহমান স্বচ্ছ’র আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পেইনে ১ হাজার ৪৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদের মধ্যে ৮০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

মেডিসিন বিশেষজ্ঞ ইশতিয়াক আহমেদ, আর্মি মেডিকেল কোরের চিকিৎসক ক্যাপ্টেন রাসেল সরকারসহ ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও সহকারীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপি রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ এই ক্যাম্পেইন পরিচালনা করেন। এই মেডিকেল টিমের সমন্বয়ক হিসেবে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, চরঅষ্টধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চন্দন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু, জেলা বিএনপির সদস্য মোঃ মোকশেদুল হক শিবলু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদস্য এমদাদুল হক রিপন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেন, সিনিয়র সদস্য মাহবুবর রহমান, রেজাউল হাসান সাফিত, বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, তরুন সাংবাদিক হাসান মিয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর সহস্রাধিক নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102