বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সন্তানের শিক্ষায় মায়ের করণীয় বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক উন্নয়ন করার লক্ষ্যে সন্তারে শিক্ষায় মায়ের করণীয় বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভ‚রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মা-বাবাই হলো জীবনের প্রথম ও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে এই অভিভাবক (মা) সমাবেশের আয়োজন করে ভ‚রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিভাবক আশরাফুন নাহার-এঁর সভাপতিত্বে ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাকের মাহমুদ-এঁর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সহ-সভাপতি আতাউর রহমান আঙ্গুর ও সহকারী শিক্ষক মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা জানান, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মা-বাবার ভূমিকা অপরিসীম। বাবা-মা’ই হলেন শিশুর শিক্ষার মান উন্নয়ন ও তাদের মানবিক উন্নয়নের রূপকার। তবে মা হলেন অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নাকি সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাছাড়া শিশুদের শতভাগ পঠন ও লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মা-বাবার ভ‚মিকা অতুলনীয় বলে তারা মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভ‚মিকা নিয়েও বক্তারা আলোকপাত করেন।

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিদ্যালয়টির সকল শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মা সমাবেশের পরে শিক্ষার্থীদের ফাইলেরিয়াসিস নির্মূলে ও ক্রিমি নিয়ন্ত্রণে প্রাপ্য শিক্ষার্থীদের ক্রিমি নাশক ট্যাবলেট খাওয়ায় বিদ্যালয়টির ক্ষুদে ডাক্তার দল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102