বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

শেরপুরের নকলায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে নকলা পৌরসভার জালালপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জমিলা বেগমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ আহম্মেদ লালন, মহিলা কাউন্সিলর জমিলা বেগম প্রমুখ। বক্তারা প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এক্ষেত্রে একজন নারীর ভ‚মিকা কি বা কেমন হওয়া উচিত এ বিষয়েও বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

এসময় পৌরসভার সদ্য নিয়োগপ্রাপ্ত সুপার ভাইজার ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102