শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহাগকে টিডব্লিউএ’র শুভেচ্ছা অভিনন্দন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ-কে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) নকলা উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। টিডব্লিউএ-এর চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস ও জেনারেল সেক্রেটারী নারায়ন চন্দ্র বিশ্বাস এঁর নেতৃত্বে এ কে এম মাহবুবুল আলম সোহাগ-এঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় সংগঠনটির ভাইস চেয়ারম্যান প্রফুল্ল মারাক, জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার সিংহ, কোষাধ্যক্ষ রাম প্রসাদ বিশ্বাস, সাংগঠনিক সেক্রেটারী স্বপন কুমার বিশ্বাস (পুতুল), প্রচার ও প্রকাশনা সেক্রেটারী দীলিপ চন্দ্র বিশ্বাস, ক্রীড়া ও যুব উন্নয়ন সেক্রেটারী স্বপন কুমার বিশ্বাস, সমাজকল্যাণ, শিক্ষা ও সাংস্কৃৃতিক বিষয়ক সেক্রেটারী নিমাই চন্দ্র বিশ্বাস, কার্যকরী সদস্য নান্ডু রাম বিশ্বাস, শ্যাম সুন্দর বিশ্বাস, পবন বিশ্বাস ও জীবন কুমার বিশ্বাস, কার্যকরী সদস্য (সংরক্ষিত) ইন্দও রেখা বিশ্বাস ও নয়ন রানী বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এ কে এম মাহবুবুল আলম সোহাগ-এঁর শুভাকাঙ্খীজন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ নকলা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এবছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছেন, তাছাড়া জনগণের চাহিদা পূরণে একপ্রকার জনগনের চাপের কারনে আমি নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হই। এসব বিবেচনা করেই আপনারা পুনরায় আমাকে উপজেলার দায়িত্ব দিয়েছেন। আমি নকলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে বড় একটি নির্বাচনী ইসতেহার দিয়েছি। এখন আমার প্রথম কাজ হলো সকলকে সাথে নিয়ে আমার দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে নকলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102