শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাংলাদেশ শেখ মুজিব পরিষদ’র শেরপুর জেলা কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

বাংলাদেশ শেখ মুজিব পরিষদ-এর শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাহফুজুর রহমান রাকীন-কে সভাপতি ও মোঃ রমজান আলী-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

২২ মে (বুধবার) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ শুভ হোসেন মাতুব্বর ও সাধারণ সম্পাদক মোঃ সাইমুন ইসলাম (মোল্লা)-এঁর নিজ নিজ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন। ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত নকলা প্রেস ক্লাবের সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন, ৭ জন সহসভাপতি- মাফিজুর রহমান সায়েম, মাহফুজুল আলম রুহিত, মেহেদী হাসান সৌরভ, সাব্বির আহমেদ সিয়াম ও আল ফুরকান; ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক- তৌহিদুল ইসলাম প্রান্ত ও মরিয়ম বেগম মুন; ৩ জন সাংঠনিক সম্পাদক- সজিব হাসান রাব্বি, রাকিব হাসান অন্তর ও আশিকুর রহমান; দপ্তর সম্পাদক মৃণাল বণিক, প্রচার সম্পাদক হুমায়ূন কবির রাসেল এবং ৪ জন সদস্য- আল আমিন আহমেদ স্বরণ, আব্দুর রহিম, মোঃ আদনান হাসান আরিফ ও মোঃ সাইম মিয়া।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ শেখ মুজিব পরিষদ নামীয় সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করনের মাধ্যমে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, তাদের প্রত্যেককে মুজিব আদর্শে বেড়ে ওঠতে ও মানবতার কল্যাণে নিবেদিত হিসেবে পরিচিতি পেতে সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের কাজের মাধ্যমে শেরপুরকে দেশ-বিদেশে আদর্শ ও স্মার্ট জেলা হিসেবে পরিচিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন। তবে শেরপুরকে দেশ-বিদেশে স্মার্ট জেলা হিসেবে পরিচিত করতে সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংগঠনটির সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102