বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ী উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যাঁরা

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আশুরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে নির্বাচিত হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্যসাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।

চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮০০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শেখ ফরিদ, টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান রাজন, চশমা প্রতীকে ৩৩ হাজার ২৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ বাবুল হোসেন, তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট এবং মোঃ ইসমাইল হোসেন, টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসী প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নহেলিকা দিব্রা, ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ক্লোডিয়া নকরেক, পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট এবং রাজিয়া সুলতানা, হাঁস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১৬ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102