বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সারা বিশ্বের ন্যায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলা নার্সেস পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা করা হয়।

সিনিয়র নার্সিং সুপারভাইজার লায়লাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পরে নার্সের প্রতিষ্ঠাতা মিস্ ফ্লোরেন্স নাইটিংগেল’র জন্ম বার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কেক কাটা হয়।

র‌্যালি, সভা ও কেক কাটা অনুষ্ঠানে ডাঃ ইফতেখারুল তানভীর, ডাঃ নাঈমা ইসলাম পিংকি, এমটিইপিআই আব্দুর রহিম, এসআই হাসান ফেরদৌস আলম, নার্সিং সুপারভাইজার রিনা বেগম, ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স হাসি আক্তার, নার্স আলিফ জাহান লুপা, জুবিয়া ফেরদৌস স্মৃতি, খায়রুল কবির পলাশ, সিনিয়র অফিস সহকারী আবু তারেক মুহাম্মদ মোতাচ্ছিম বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ নাজিম উদ্দিন ও জহিরুল ইসলাম, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সকল নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102