বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুলমালা। ৮ মে বুধবার রাতে শ্রীবরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম জুয়েল হেলিকপ্টার প্রতীকে ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান তালা প্রতীকে ১৩ হাজার ৬২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবাইদুল ইসলাম ঘুড়ি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৪১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুলমালা পদ্মফুল প্রতীকে ৩২ হাজার ৯০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিপি বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৪০ ভোট।

ফলাফল ঘোষণার সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সহকারি রিটার্নিং কর্মকর্তা একেএম মোর্শেদ আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে উপস্থিত কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102