বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবের আলোচনা সভায় সব প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতির দাবী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

২৬ এপ্রিল, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা বিশ্ব মেধাসম্পদ দিবস। ‘উদ্ভাবন ও সৃজনশীলতা দিয়ে আমাদের সাধারণ ভবিষ্যৎ গড়ে তোলা’-এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। সভায় এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মেধাসম্পদকে প্রাধান্য দিয়ে সর্বত্রই অন্তর্ভূক্ত করে ও প্রতিটি মানুষের জাগ্রত জনকল্যাণকর প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতি দানের দাবী জানানো হয়।

নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন প্রমুখ।

বক্তারা জানান- প্রতিবছর ২৬ এপ্রিল এই দিবস পালন করা হয়। ২০০০ সালে প্রথমবারের মতো জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব মেধাসম্পদ সংস্থা এই দিবসটি পালন করেছিল। মানুষের মেধাসম্পদের কৃতিস্বত্ব (পেটেন্ট), কপিরাইট, বাণিজ্যিক মার্কা (ট্রেডমার্ক) এবং ঐতিহাসিক ডিজাইনের বিষয়ে মানুষকে সজাগ করাই এই দিবসের মূল উদ্দেশ্য। এছাড়া ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রতিষ্ঠানের মতে, মানুষের ভাবনাজাত সৃষ্টিই মেধাসম্পদ। তবে এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মেধাসম্পদকে সর্বত্রই অন্তর্ভূক্ত করা ও সব ক্ষেত্রে কাজে লাগানো এবং প্রতিটি মানুষের জাগ্রত জনকল্যাণকর প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতি দানের দাবী জানান তাঁরা।

তারা বলেন, মেধাসম্পদ দুটি শাখায় বিভক্ত- ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং কপিরাইট। মূলত মেধাসম্পদের মেধাস্বত্ব সুরক্ষা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি বিষয়ে অনেকেই সচেতন নন; আর সৃজনশীল মেধাসম্পদ যেমন কবিতা, নাটক, চলচ্চিত্র, সংগীত ইত্যাদি কপিরাইটের মধ্যে পড়ে।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এক জরিপ সূত্রের বরাতে বলেন, প্রতিবছর ‘বিশ্ব উদ্ভাবন সূচক’ প্রকাশ করে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডাব্লিউআইপিও)। বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশ ২০১৪ সালে বিশ্বের ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম। তবে ২০২৩ সালে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম হয়। ২০২৩ সালে শুধু নেপালের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিলো। বাংলাদেশের স্কোর ২০.২। অন্য সব দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে। এর মধ্যে ভারত ৪০তম, পাকিস্তান ৮৮তম, শ্রীলঙ্কা ৯০তম এবং নেপাল ১০৮তম স্থানে রয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।

এসময় নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, শীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক স্মার্ট ভিডিও এডিটর হাসান মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102