শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১৭ এপ্রিল) উপজেলার বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

মাদ্রাসাটির সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদ্যসাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও আব্দুছ ছাত্তার প্রমুখ।

আলোচনা সভায় ঐতিহাসিক মুজিব নগর সরকার গঠনের ইতিহাস আলোচনা করাসহ এদিবসটি উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য সমূহ তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, বাঙালি জাতির জাতীয়তার ইতিহাসে তথা স্বাধীনতাসংগ্রাম বা মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি অবিস্মরণীয় দিন। তবে এ দিবস সম্পর্কে বিস্তারিত জানতে মুজিব নগর সরকার ও মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন বই পড়ার পরামর্শ দেন তাঁরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সবাইকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মাদ্রাসার কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ মিাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102