বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় ইউনিয়ন আ’লীগের সভাপতিকে অব্যাহতি

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম রবি-কে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এবং ন্যায্য মূল্যের পণ্য বিতরণে নিয়ম বহির্ভূত অর্থ আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। যদিও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল ভিডিও রেকর্ডের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির স্বাক্ষাৎকারে জানান, রবিউল ইসলাম রবি-কে দলীয় সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার কার্যকরী কমিটির এক জরুরী সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক রবিকে অব্যাহতি প্রদান করা হয়। এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ও ভিডিও রেকর্ডের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির স্বাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এবিষয়ে মো. রবিউল ইসলাম রবি বলেন, আমার বিরুদ্ধে অনীত দলীয় শৃংখলা ভঙ্গের এবং ন্যায্য মূল্যের পণ্য বিতরণে নিয়ম বহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন আমি চক্রান্তের শিকার। আমাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু অসাধু লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করে ফাঁসাতে চাচ্ছে। আমি দলীয় শৃংখলা ভঙ্গের মতো কোন কাজ করিনি। তাছাড়া ন্যায্য মূল্যের পণ্য বিতরণে নিয়ম বহির্ভূত অর্থ আদায় করার অভিযোগটিও ভিত্তিহীন। কারন ন্যায্য মূল্যে বিতরণের উদ্দেশ্যে আনা পণ্যের সাথে দলীয় বা সরকারের সরাসরি সংশ্লিষ্টতা নেই। পণ্য গুলো একটি বেসরকারি সংস্থা তথা ব্যক্তি মালিকানা। এটা এক প্রকার ব্যবসার মতো। ব্যবসাতে কেউ কম লাভ করবে, আবার কেউ বেশি লাভ করবে; এতে দলীয় শৃংখলা ভঙ্গ করা ও নিয়ম বহির্ভূত অর্থ আদায় করার অভিযোগ আমার বিরুদ্ধে হওয়ার কথা নয়। সুবিধা ভোগীরা পণ্য ও দামের বিষয়ে জেনে শুনেই টাকা দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করায় বিষয়টি সুস্পষ্ট যে, আমি চক্রান্তের শিকার।

রবিউল ইসলাম রবি আরো বলেন- নকলা ইউনিয়ন আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট (সভাপতি ও সাধারণ সম্পাদক) হতে সভাপতিকে অব্যাহতি দিলে কমিটির অর্ধেক থাকে। তাতে নকলা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কারন সহসভাপতি না থাকায় সভাপতির দায়িত্বভার বুঝে নেওয়ার মতো কেউতো নেই। এবিষয়ে প্রয়োজনে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের শরণাপন্ন হবেন বলে ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রাপ্ত মো. রবিউল ইসলাম রবি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102