শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে, মঙ্গলবার। এতে দেশের মোট ১৬১ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল-এঁর সভাপতিত্বে কমিশন সভায় এই তফসিল ঘোষণা করা হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল (রবিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাইওয়ে রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ২৪ এপ্রিল (বুধবার) থেকে ২৬ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ২৭ এপ্রিল (শনিবার) থেকে ২৯ এপ্রিল (সোমবার) পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল (মঙ্গলবার)। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে (বৃহস্পতিবার)  এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে (মঙ্গলবার)।

২১ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালট পেপারের মাধ্যমে ও ইভিএম দুই পদ্ধতিতেই ভোটগ্রহণ করা হবে বলে ইসি সচিব জানিয়েছেন। ইসি সচিব আরও জানান, মনোনয়ন পত্র জমা, জামানতের টাকা জমা দেয়াসহ প্রয়োজনীয় সবকিছু অনলাইনে করা যাবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102