শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

শেরপুরে নকলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ উপজেলায় কর্মরত উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বক্তারা নিজ নিজ বক্তব্যে ২৫ মার্চ গণহত্যা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ২৫ মার্চ গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন তারা। এছাড়া যেকোন সময় যেকোন পরিস্থিতিতে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার প্রত্যয়ে সদাতৎপর থাকার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102