শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির স্বাধীনতার আজ ৫২তম বার্ষিকী। এ উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।

শনিবার দিবাগত রাত ১২টার অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরেই ডুডলটি শোভা পাচ্ছে গুগলের হোমপেজে। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

সারাদিন গুগলে গেলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এই ডুডল। ডুডলের ওপর কার্সর ধরলেই “বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩” লেখা ভেসে উঠছে। আর ক্লিক করলেই দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও তথ্য।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102