বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় লটারির মাধ্যমে স্বপ্ন প্রকল্প-২’র সুবিধাভোগী নির্বাচন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪২৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের লটারির মাধ্যমে অধিক স্বচ্ছতার ভিত্তিতে ইউনিয়নের ৩৬ জন নারী সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরের দিকে পাঠাকাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আবেদকারী নারীদের সামনে সর্বসম্মতিক্রমে লটারি মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হয়। পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম এই লটারি কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় সংরক্ষিত ইউপি সদস্য আসমা আক্তার, ছালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, সাধারন ইউপি সদস্য রুবেল উদ্দিন, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী ও ওবায়দুল হক, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, ইউনিয়ন উদ্যোক্তা ও নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, প্রজেক্ট অফিসার আজিজুর রহমান, ইউনিয়ন ওয়ার্কার অমিত হাসান, লিপা মোনালিসা, আবু বক্কর সিদ্দিক, শিফাতুল ইসলাম, ফারজানা আক্তার, ফাতেমা আক্তার ও সোহাগ মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন ২য় পর্যায়) প্রকল্পের সুবিধভোগী হওয়ার আশাবাদী নারীরা উপস্থিত ছিলেন।

প্রজেক্ট অফিসার আজিজুর রহমান জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ৪ জন করে মোট ৩৬ জন করে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। এ হিসেব মতে উপজেলার মোট ৩২৪ জন নারী এই প্রকল্পের সুবিধাভোগীর আওতায় আসবে। তিনি আরো জানান, রোববার পর্যন্ত উপজেলার ১নং গনপদ্দী, ৪নং গৌড়দ্বার, ৫নং বানেশ্বরদী, ৬নং পাঠাকাটা, ৮নং চরঅষ্টধর ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের সুবিধাভোগী নির্বাচনের কাজ শেষ হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে বাকি ২ নং নকলা, ৩নং উরফা ও ৭নং টালকী ইউনিয়নের সুবিধাভোগী নির্বাচনের কাজ শেষ হবে বলে প্রজেক্ট অফিসার আজিজুর রহমান আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102