শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র সম্মেলন বাস্তবায়ন উপকমিটির মতবিনিময় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৩২ বার পঠিত

শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন উপলক্ষে গঠিত সম্মেলন বাস্তবায়ন উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বাদ মাগরিব ইকরা বুক ডিপো’র সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহবায়ক ও সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ-এর সভাপতিত্বে এবং যুগ্মআহবায়ক ও দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সম্মেলন বাস্তবায়ন উপকমিটির যুগ্মআহবায়ক ও সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন, পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন, প্রচার সম্পাদক আইয়্যুব খান, বঙ্গবন্ধু পরিষদ-এর ঢাকা মহানগর শাখার শেরপুর জেলার একমাত্র সদস্য তৌহিদুর রহমান ডালিম প্রমুখ।

এসময় নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আলতাব আলী ও প্রদর্শক মো. মোতালেব সেলিম, নকলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্মেলন বাস্তবায়ন উপকমিটির নেতৃবৃন্দ আগামী ২৩ মার্চ শনিবার বিকেল ৪টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেসক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হতে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102